কম্পিউটার ধীরে কাজ করা, Hang হওয়া বা চালু হতে বেশি সময় নেওয়া খুবই সাধারণ সমস্যা।
নিচের ১০টি উপায় অনুসরণ করলে অনেক ক্ষেত্রে PC-এর performance উন্নত করা যায়।
১. অপ্রয়োজনীয় Startup Apps বন্ধ করুন Ctrl + Shift + Esc চাপুন → Task Manager → Startup Apps। যে App কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে দরকার নেই, সেটি Disable করুন। ⚠️ Antivirus বা গুরুত্বপূর্ণ system item বন্ধ করবেন না।
২. অপ্রয়োজনীয় Software Uninstall করুন যে Software আপনি ব্যবহার করেন না: Settings → Apps → Installed Apps সেখান থেকে অপ্রয়োজনীয় Software Uninstall করুন।
৩. Desktop ফাঁকা রাখুন Desktop-এ অতিরিক্ত File, Video ও Folder রাখলে কাজ করতে অসুবিধা হতে পারে। প্রয়োজনীয় File আলাদা Folder বা অন্য Drive-এ রাখুন।
৪. Temporary Files পরিষ্কার করুন Windows + R চাপুন এবং লিখুন: %temp% তারপর অপ্রয়োজনীয় Temporary File Delete করুন। এছাড়াও Settings → System → Storage → Temporary files থেকে পরিষ্কার করতে পারেন।
৫. Browser-এর অপ্রয়োজনীয় Extension Remove করুন Chrome, Edge বা Firefox-এ বেশি Extension থাকলে Browser স্লো হতে পারে। যেগুলো ব্যবহার করেন না সেগুলো Remove বা Disable করুন।
৬. অপ্রয়োজনীয় Background Apps বন্ধ করুন অনেক Software Background-এ চলতে থাকে এবং RAM ও CPU ব্যবহার করে। Ctrl + Shift + Esc → Task Manager খুলে কোন App বেশি Resource ব্যবহার করছে দেখুন এবং অপ্রয়োজনীয় হলে বন্ধ করুন। ⚠️ Windows-এর গুরুত্বপূর্ণ Process বন্ধ করবেন না।
৭. Windows ও Driver Update রাখুন পুরোনো Driver বা Windows version-এর কারণে Performance সমস্যা হতে পারে। Settings → Windows Update থেকে Update Check করুন।
৮. HDD থাকলে SSD ব্যবহার করুন পুরোনো Hard Disk-এর পরিবর্তে SSD ব্যবহার করলে: Windows দ্রুত চালু হবে Software দ্রুত Open হবে PC-এর Overall Speed অনেক উন্নত হবে
৯. পর্যাপ্ত RAM ব্যবহার করুন একসাথে অনেক Browser Tab ও Software চালালে RAM কম হলে PC স্লো হতে পারে। অপ্রয়োজনীয় Program বন্ধ করুন। প্রয়োজন হলে আপনার PC-এর সাথে compatible RAM upgrade করার কথা ভাবতে পারেন।
১০. Virus ও Malware Scan করুন Virus বা Malware থাকলে Computer স্লো হতে পারে। Windows Security বা আপনার বিশ্বস্ত Antivirus দিয়ে Full Scan করুন।
✅ শেষ কথা এই ১০টি উপায় অনুসরণ করার পরও যদি আপনার Computer খুব স্লো থাকে,
তাহলে SSD, RAM অথবা Hardware-এর সমস্যা আছে কি না পরীক্ষা করা ভালো। আপনার PC Speed বাড়ানোর জন্য কোন Tip সবচেয়ে বেশি কাজে লেগেছে? নিচে Comment করুন! 👇





No comments:
Post a Comment